৯ ডিসেম্বর ২০২৩


এই ৩ অভ্যাস আছে এমন পুরুষকে কখনো বিয়ে করবেন না

শেয়ার করুন

তানজিনা আঁখি : ভুল থেকেই মানুষের জন্ম,আর তাই কোন মানুষই কখনো নিখুঁত হয় না। মিস্টার পার্ফেক্ট পাওয়া অসম্ভব। তবে বিয়ের সময় আপনাকে সতর্ক থাকতে হবে।কারণ,আপনি যাকে বিয়ে করবেন তার সঙ্গেই আপনার জীবন কাটাতে হবে। আর তাই সঙ্গী নির্বাচনের সময় অসতর্ক হলে মুশকিল। পুরোপুরি নিখুঁত না পাওয়া যাক, কিছু বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। যে পুরুষকে বিয়ে করতে যাচ্ছেন তার মাঝে এই ৩ স্বভাব থাকলে বিয়ের সিদ্ধান্ত না নেওয়াই উত্তম—

 

কেয়ারিং না হলে

কিছু পুরুষ কেবল নিজের কথাই ভাবেন,নিজেকে সুন্দর রাখেন,কিন্তু সঙ্গীর যত্ন নেন না।বর্তমান সময়ে এই একটি কারণেই হাজার হাজার সম্পর্কে ফাটল ধরছে।সুন্দর ও উপভোগের দাম্পত্য জীবন চাইলে নারী-পুরুষ উভয়কেই যত্নশীল হতে হয়।সম্পর্কের ক্ষেত্রে দেওয়া, নেওয়া কিংবা শেয়ারিং সমান সমান হওয়া উচিত। পুরুষটি যদি এই বিষয়ে বিশ্বাস না করে তবে আপনার উচিত তার সঙ্গে জীবন না জড়ানো। আপনি একজন ভালো সঙ্গী খুঁজে নিন যিনি শেয়ারিং এর বিষয়ে আপনার মতোই যত্নশীল।

প্রতিশ্রুতি ভঙ্গকারী

যে ব্যক্তি কথায় কথায় প্রতিশ্রুতি দেয় কিন্তু কখনোই সেগুলো পালন করে না,এমন লোককে সমাজের কেউই পছন্দ করেন না।তাই আপনার পছন্দের পুরুষের মাঝে এই বদঅভ্যাসটি থাকলে বিয়ে করার আগে বারবার ভাবুন।কারণ, এই ধরনের লোকেরা কেবল মানুষকে বোকা বানাতে পছন্দ করে,ব্যক্তিজীবনে তারা তেমনটা সুখী হয় না।

আপনার মতামতকে গুরুত্ব না দিলে

সম্পর্ক সুন্দর করতে চাইলে নারী-পুরুষ উভয়েরই ভূমিকা থাকতে হয়।একে অপরের মতামতকে গুরুত্ব দিতে হয়। বিয়ের মতো সম্পর্কের ক্ষেত্রে তা আরও বেশি প্রাধান্য পাওয়া উচিত। কারণ দুজনের মতামত মিলেই চলে সংসার।আপনি যাকে বিয়ে করবেন বলে মনে মনে ভাবছেন,তিনি যদি আপনার মতামতের কোনো গুরুত্ব না দেন তবে তার বিষয়ে আরেকবার ভেবে দেখুন। আপনার মতামত সবসময় তার কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত।

এএস // আতারা

 

 

 

শেয়ার করুন