২১ অক্টোবর ২০২১


ড্রাইভিং সিটে ঘুমাচ্ছিলেন ড্রাইভার!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে একজন পুলিশ সদস্যসহ অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ রোডে জকিগঞ্জ পৌর এলাকার ইখওয়ান সেন্টারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রগতি এন্টারপ্রাইজ নামক বিরতিহীন একটি যাত্রীবাহী বাস (সিলেট-১১-০৩৩৩) জকিগঞ্জ পৌর এলাকার ইখওয়ান সেন্টার সংলগ্ন রাসেল আহমদের মালিকানাধীন নির্মাণাধীন বিল্ডিংয়ের সাথে সরাসরি ধাক্কা লাগে। এতে একজন পুলিশ সদস্যসহ অন্তত ৪ থেকে ৫ জন আহত হলেও বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পান বাসে থাকা প্রায় অর্ধশত যাত্রী।

স্থানীয় ও যাত্রীরা জানান, ড্রাইভারের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাদের ধারণা ড্রাইভার চোখে ঘুম থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জকিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর হাসিব আহমদ বলেন, আমাদের থানার পুলিশ কনস্টেবল শফিউল ইসলাম ওই বাসের যাত্রী ছিলেন, তিনি আহত হয়েছেন। সর্বমোট ৩ জন আহতের কথা স্বীকার করে তিনি বলেন, আহতদের গুরুতর কোন আঘাত নেই।

শেয়ার করুন