৫ আগস্ট ২০২৩


নাজির বাজার মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হাবিব

নাজির বাজার মার্কেট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। ছবি – সুহেল আহমেদ

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে নাজির বাজার মার্কেট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। শুক্রবার (৪ আগষ্ট) উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজির বাজারে হাট বাজার প্রকল্পের আওতায় ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

বাজার পরিচালনা কমিটির সভাপতি মুহিদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক ও লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, সদস্য আব্দুল আউয়াল টিপু, ৬ নং বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক রফিক আলী, সদস্য আছাব আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক মুহিত হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন রাসেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সদস্য মনছুর আহমদ, লালাবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, লালাবাজার ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি নাজিম আহমদ, সাধারণ সম্পাদক রুয়েল আহমদ,

এতে আরও উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা জয়নাল আবেদিন ইমন, আজিজুল মালিক আনহার, সুরমান আলী, মুজিব খান ফাহিম, আমিনুল ইসলাম, শেপু আহমদ, তোফায়েল আহমদ, রুহেল আহমদ, শাহ ইফতেখার, রাকিন আহমদ প্রমুখ।

শেয়ার করুন