২৪ নভেম্বর ২০১৭


ভূমিহীন-দরিদ্রের বনায়নে বিকুলের নাম, তদন্তের নির্দেশ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : ভূমিহীন-দরিদ্রের জন্য সরকারি সামাজিক বনায়নে অবৈধভাবে সাংবাদিক বিকুল ও তার পরিবারের সদস্যদের নাম কীভাবে অন্তর্ভুক্ত হলো তা তদন্তের নির্দেশ দিয়েছে শ্রীমঙ্গল উপজেলা পরিবেশ ও বন কমিটি।

বনবিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত পরিবেশ ও বন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম-এ গত ১৬ নভেম্বর ‘ভূমিহীন-দরিদ্রদের সরকারি বনায়নেও বিকুলের থাবা!’ শীর্ষক সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে এ সভা বসে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিবেশ ও বন কমিটির সভাপতি মোহাম্মদ মোবাশেশরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, মৌলভীবাজার বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা আবু তাহের, শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন, উপজেলা বন কমিটির সদস্য জহির আহমেদ শামীম প্রমুখ।

(আজকের সিলেট/২৪ নভেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন