২৪ নভেম্বর ২০১৭
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল দুটি ইউনিয়নে পৃথকভাবে বীজ, সার ও টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় উত্তর বড়দল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার ও প্রত্যেক কে ১ হাজার টাকা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম, ইউনিয়ন পরিষদ সচিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্য দিকে বাদাঘাট ইউনিয়ন পরিষদে বেলা ১২টায় ৪৬০০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার ও প্রত্যেককে ১ হাজার টাকা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান, লিটন চন্দ্র পাল, ইউনিয়ন পরিষদ সচিব ভূপতি ভূষণ সরকার প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তার আব্দুস ছালাম বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই এবার অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা মূল্যে সার, বীজ ও টাকা বিতরণ করছে। যাতে করে ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে সাহস ও আবার নতুন উদ্যোমে এবারও বোরো ধান চাষাবাদ শুরু করে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি সরকারের এই সহযোগিতা সবার মাঝে পৌছে দিতে।
(আজকের সিলেট/২৪ নভেম্বর/ডি/এমকে/ঘ.)