২৩ নভেম্বর ২০১৭
নিজস্ব প্রতেবেদক:সিলেটের কোম্পানীগঞ্জর দলইরগাও গ্রামের প্রবাসী আনিসুর রহমানের বাড়িতে দুর্ধষ ডাকাতি সংগঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান আজ সন্ধা ৬ টায় এক দল ডাকাত এসে এই হামলা চালায়, তখন বাড়িতে থাকা নগদ ৫,০০,০০০(লক্ষ)টাকা, ৪ ভরী স্বর্ণালংকার সহ আরো অনেক মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাতদল।
প্রবাসী আনিসুর রহমান দাবি করেন পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যুবক জালাল এর নেতৃত্বে উক্ত ডাকাতি সংঘঠিত হয়।
প্রবাসী আনিসুর রহমান ও তার বড় ভাই ওবায়দুর রহমান বাধা প্রদান করলে তাদের কে ডাকাতদল এলোপাথারি মারধর শুরু করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের কে স্থানীয় লোকজন এনে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে।
শেষ খবর জানা পর্যন্ত ভুক্তভোগীরা মামলা করার জন্য প্রস্তুস্তি নিচ্ছে।
(আজকের সিলেট/২৩ নভেম্বর/ডি/টিআর/ঘ)