১০ অক্টোবর ২০২১
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
রোববার দুপুরে ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সেটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।