৮ অক্টোবর ২০২১


ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ভুমিকম্পের ঝুঁকিতে থাকা সিলেট আবার কেঁপে উঠলো বৃহস্পতিবার মধ্যরাতে। তবে এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত ১‌২ টা ২৮ মিনিটে সিলেটে ভূকম্পন অনুভূত হয়। রিকটার স্কেলে এরমাত্রা ছিলো ৫.৫।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎপত্তি মিয়ানমারে। সিলেটে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষিতর খবর পাওয়া যায়নি।

সিলেটকে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বারবারই বলে আসছেন বিশেষজ্ঞরা। সক্রিয় চ্যুতির কারণে এখানে বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সিলেটে বেশ কয়েকটি ছোটছোট ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

এরআগে গত ৭ জুন এক মিনিটের ব্যবধানে সিলেটে দুই দফায় ভূমিকম্প হয়। তারআগে গত ৩০ মে ও ৩১ মে পাঁচ দফা কেঁপে উঠে সিলেট।

বারবার ভূমিকম্পের ফলে সিলেটের মানুষজনের মাধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন