৭ অক্টোবর ২০২১


কানাইঘাটে সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে সিএনজি (অটোরিকশা) চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার ৩ নং দিঘীর পার ইউনিয়নের ছত্রনগর গ্রামের কামাল মিয়ার দ্বিতীয় ছেলে শাহিন আহমদ (২৬)। তিনি পেশায় একজন সিএনজি (অটোরিকশা) চালক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সড়কের বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সড়কের বাজারের পূর্বে হাওরের পাশ্ববর্তী একটি বাড়ির গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটতে পারে তা জানা যায় নি।

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানীর মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন