৭ অক্টোবর ২০২১
আজকের সিলেট ডেস্ক : স্থানীয় সরকার তথা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ ভবিষ্যতের সকল নির্বাচনে যারা নৌকার বিরোধীতা করবেন, নৌকার বিপক্ষে কাজ করবেন এবং আওয়ামী লীগের হয়েও যারা নৌকার বিরুদ্ধে নির্বাচন করবেন তাদেরকে দল থেকে চিরতরে বহিস্কার করা হবে। এমন একটি নোটিশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার তথা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড।
নোটিশে স্বাক্ষর করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ধারণা করা হচ্ছে- বিগত নির্বাচনগুলোকে নৌকার বিরোধীতা করায় অনেক প্রার্থীর ভরাডুবি হয়েছে। এবারের নির্বাচনে এরকম কোন অগঠন থেকে রক্ষা করতেই দল এমন সিদ্ধান্ত নিয়েছে।