৫ অক্টোবর ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ। তাঁর বয়স আনুমানিক ৮০ বছর। মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করতে তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানায়- গত ২৫ আগস্ট একজন অজ্ঞাতনামা বৃদ্ধকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে উপস্থিত লোকজন তাকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ০২ অক্টোবর সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক ওই অজ্ঞাতনামা বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে।
বর্তমানে বর্ণিত অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। কেউ তাঁর পরিচয় জানলে সিলেট কোতোয়ালী মডেল থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।