৪ অক্টোবর ২০২১


কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতি নিহত

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতি নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সদর ইউপির চাউরা পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মাওলানা ফখর উদ্দিন (৭০) ও তার নাতি আরিফুল ইসলাম (৮)।

জানা যায়, রাতের কোন এক সময় বৈদ্যুতিক মেইন লাইন ছিড়ে পড়ে যায়। সকালে দাদা মাওঃফখর উদ্দীন কানাইঘাট বিদ্যুৎ অফিসে বার বার যোগাযোগ করলেও লাইন মেরামতে জন্য কোন লোক যায়নি। পরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় বাড়ির পেছনে নাতি আরিফুল ইসলাম স্পৃষ্ট হলে নাতিকে বাঁচাতে এগিয়ে গেলে দাদা ও নাতি দুজনই মৃত্যু বরণ করেন।

এব্যাপারে কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন আমি খবর পেয়েছি কিন্তু আমি এখনো ঘটনাস্থলে যেতে পারি নি ,আমি অসুস্থ। তিনি বলেন খুবই দুঃখজনক বিষয় বিদ্যুৎ অফিসের কর্মীদের লাইন মেরামতের অবহেলার কারনে দুই জনের প্রাণ গেল। তিনি আরোও বলেন স্থানীয় লোকজন ইতিমধ্য বিদ্যুৎ অফিস ঘেরাও করছে এবং রাস্তায় বল্ক করে রেখেছে।

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বলেন,রাতে ঝড় তৌফান হয়েছিল এর কারনে বিদ্যুৎতের লাইনটি ছিড়ে মাঠিতে পড়েছিল,মাটিতে পড়ে যাওয়ার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতি মারা গেছেন।

কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম আক্তার এর কাছে বার বার কল দিলে তিনি কল ধরেননি।

শেয়ার করুন