২১ সেপ্টেম্বর ২০২১
গোলাপগঞ্জ প্রতনিধি : মধ্যরাতে গোলাপগঞ্জ উপজেলা জুড়ে দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। বিভিন্ন জায়গায় মসজিদে মাইকিং সহ রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ মাঠে রয়েছে।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে কানাইঘাট থেকে গোলাপগঞ্জে প্রবেশ করেছে সংঘবদ্ধ একটি ডাকাতদল। থানা পুলিশের পক্ষে উপজেলার প্রতিটি এলাকায় মানুষ কে সচেতন সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
এদিকে এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোলাপগঞ্জ উপজেলা জুড়ে। উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক অবস্থায় রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশিষ তালুকদার বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি উপজেলায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সন্দেহজনক কোন কিছু দেখলে থানা পুলিশ কে অবহিত করার অনুরোধ জানানো হয়।