১৩ সেপ্টেম্বর ২০২১


তালেবানের সঙ্গে ডিউটি করছে আফগান পুলিশ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পুলিশ কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরেছেন এবং তারা কাবুল বিমানবন্দরে তালেবানের পাশাপাশি ডিউটি করছেন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ায় দেশটির পুলিশ সদস্যরা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। কিন্তু তালেবান সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণার পর এসব পুলিশ আবার কাজে ফিরেছেন।

আফগান পুলিশের দু জন কর্মকর্তা জানিয়েছেন, তালেবান কমান্ডারদের কাছ থেকে টেলিফোন পাওয়ার পর তারা কাজে যোগ দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ অফিসার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দুই সপ্তাহ পর তিনি আবার কাজে ফিরলেন। দেশের সেবায় আবার ফিরতে পেরে তিনি খুবই খুশি।

শেয়ার করুন