১৯ নভেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে অনুষ্ঠিত ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট ২০১৭-তে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের লিডিং ইউনিভার্সিটি।লিডিং ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন টিমে ছিলেন সিএসই বিভাগের শিক্ষার্থী আরাফ আল জামি এবং কমল সরকার। তারা একাধারে লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের সক্রিয় সদস্য এবং দিপ্ত পাল ক্লাবের লিড এসিএম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই প্রতিযোগিতায় ব্রাক বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের টিমগুলোকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম লিডিং ইউনিভার্সিটি।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী বিজয়ী টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, সূচনালগ্ন থেকে লিডিং ইউনিভার্সিটি সিএসই বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করে আসছে। আমি আশা করি, তাদের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।