১২ সেপ্টেম্বর ২০২১


শপথ নিলেন এমপি হাবিব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব শপথ গ্রহণ করেছেন। এর আগে শনিবার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নেন হাবিবুর রহমান হাবিব। এসময় প্রধানমন্ত্রী তাকে গণভবনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে তাঁর শপথবাক্য পাঠ করান।

গত ৪ আগস্ট সিলেট-৩ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন।

শেয়ার করুন