১১ সেপ্টেম্বর ২০২১


বর্তমান সরকারের বিকল্প নেই : বিদিশা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পল্লীবন্ধুপুত্র এরিক ঘোষিত জাতীয় পার্টির কো চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, সরকারের সঙ্গে সমন্বয়হীনতার কারণে সিলেটের উপনির্বাচনে পার্টির প্রার্থীর পরাজয় হয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে সরকারের সমন্বয় নেই। শুধু শুধু সরকারের সমালোচনা নয়, প্রয়োজন একসঙ্গে কাজ করতে হবে, কারণ বর্তমান সরকারের বিকল্প নেই।

শনিবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (র:) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিদিশা এরশাদ। এসময় তিনি পূর্ণভূমি সিলেট থেকেই জাতীয় পার্টি পূর্ণগঠনের ঘোষণা দেন।

তিনি বলেন, সিলেট হলো এরশাদের দ্বিতীয় বাসস্থান, আজ থেকে আমরাও দ্বিতীয় বাসস্থান সিলেট। সিলেটের মানুষ আমার পরম আত্মীয়। আপনাদের আতিথিয়তায় আমি বিমোহিত। তাই সিলেট থেকেই হবে জাতীয় পার্টি পূর্ণগঠন। এরপর সারাদেশ সফর করে তৃণমূল ও কেন্দ্রে ত্যাগি নেতাকর্মীদের জায়গা করে দেয়া হবে। আপনার চাইলে সিলেটের সবকটি আসনে প্রার্থী পূর্ণবিন্যাস করে নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে।

এসময় তার সঙ্গে সফরে থাকা জাপার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ণের তথ্যচিত্র গ্রামের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তৃণমূলের মানুষের কাছে তুলে ধরতে হবে জাতীয় পার্টির সরকার পরিচালনার দক্ষতার কথা। জাতীয় পার্টি ব্র্যাকবন্ধি নয়, দ্বিধাবিভক্ত নয়, ত্যাগি ও অবহেলিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণগঠন করা হচ্ছে পল্লীবন্ধুর আদর্শ গড়ে ওঠা দলটি।

এসময় বিদিশার সঙ্গে আরো ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, মেজর অসরপ্রাপ্ত আনিসুর রহমান, নাফিজ মাহবুব ও আক্তার হোসেন।

শেয়ার করুন