১১ সেপ্টেম্বর ২০২১


কবি আজিজুল আম্বিয়া এর কবিতায় মা আর মাতৃভূমির প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে

শেয়ার করুন

কবি আজিজুল আম্বিয়ার কবিতায় মা আর মাতৃভূমির প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে বক্তারা অভিমত ব্যক্ত করে অনুস্ঠান শুরু হয়।
গতকাল বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার শাখা আয়োজনে বিশ্ব কবিমঞ্চ যুক্তরাজ্য শাখার কোষাধ্যক্ষ কবি আজিজুল আম্বিয়া এর কবিতা বই ভালোবাসার স্বপ্নবিলাস গ্রন্হের আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার শাখার সভাপতি মায়া ওয়াহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ এর চেয়ারম্যান মিছবাহুর রহমান,মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাহিত্যিক মুজিবুর রহমান মুজিব, সম্মানিত অতিথি ছিলেন নাট্যকার খালেদ চৌধুরী, ডাঃ ছাদিক আহমদ,কবি আব্দুল মতিন, পুলক কান্তি ধর, এডভোকেট দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল। আলোচনা করেন অধ্যাপক হিরন্ময় দেব,কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, শিক্ষিকা আয়েশা শাহানাজ রিনি,শিক্ষক, কবি খালিছউর রহমান,মোঃ শামছুল ইসলাম,আজিজ আহমদ কিবরিয়া, বাসুদেব রায়,কবি পলাশ দেবনাথ,কবিতা পাঠ করেন কবির মেয়ে নিশাত আনজুম ও সঞ্চালনা করেন শামীমা রিতু।

শেয়ার করুন