৫ সেপ্টেম্বর ২০২১


বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে গত একদিনে করোনায় মারা গেছেন ৭ হাজার ৭১৭ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ লাখ ৭৪ হাজার ৪৩৫ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৮৬ জন। এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৯৫১ জনে। গতদিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ২ হাজারের বেশি এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৮৫ হাজার।

রোববার সকালে এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস।

গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ৫৭৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৩০৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৬৫ হাজার ৮৫৮ জন মারা গেছেন।

অন্যদিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত একদিনে দেশটিতে মারা গেছেন ৭৯৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৮০ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ৯৩ হাজার ৯৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪০৭ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮০৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৩৬২ জনের।

এদিকে করোনা শনাকে্তর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত একদিনে দেশটিতে করোনায় মারা গেছেন ৩১১ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৯২৪ জন। দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪০ হাজার ৫৬৭ জন।

শেয়ার করুন