৩ সেপ্টেম্বর ২০২১
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবির।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর কবিরকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত প্রক্টর আলমগীর কবির বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করবো। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।