২৬ আগস্ট ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ হাজার ১৫২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় সাড়ে সাতশো। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৪ লাখ ৭৫ হাজার ৩৯৯ জনে। একই সময়ের মধ্যে শনাক্ত হয়েছে ৭ লাখ ১৬ হাজার ২৭৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৬৫ হাজার। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ৯৮৬ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। একইসঙ্গে দৈনিক মৃত্যুতেও শীর্ষে রয়েছে দেশটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া।
বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুতেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭১ হাজার ৭১৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২৮৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ২৩১ জনের করোনায় শনাক্ত এবং ৬ লাখ ৪৯ হাজার ৬৮০ জন মারা গেছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ৪১ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৭১ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ২৬ হাজার ৮৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ২৯৩ জনের।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনা শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৯০১ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫২৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ২ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৫৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৬ হাজার ৭৩০ জনের।
করোনায় শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৬০৮ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৩৯৭ জন। দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৬ হাজার ৩৯৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৯৮৩ জনের এবং করোনায় মারা গেছেন ৬৬৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪৭ লাখ ৯৬ হাজার ৩৭৭ জনের করোনায় শনাক্ত এবং ১ লাখ ৪ হাজার ২২ জন মারা গেছেন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৬ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন, রাশিয়ায় ৬৮ লাখ ৪ হাজার ৯১০ জন, যুক্তরাজ্যে ৬৫ লাখ ৯০ হাজার ৭৪৭ জন, ইতালিতে ৪৫ লাখ ২ হাজার ৩৯৬ জন, তুরস্কে ৬২ লাখ ৭৩ হাজার ৬৮১ জন, স্পেনে ৪৮ লাখ ১৫ হাজার ২০৫ জন, জার্মানিতে ৩৯ লাখ ১ হাজার ৮৬৪ জন এবং মেক্সিকোতে ৩২ লাখ ৪৯ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে করোনায় এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৩ হাজার ৬৬৫ জন, রাশিয়ায় এক লাখ ৭৮ হাজার ৪২৩ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৩ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৯১৪ জন, তুরস্কে ৫৫ হাজার ২১২ জন, স্পেনে ৮৩ হাজার ৬৯০ জন, জার্মানিতে ৯২ হাজার ৫৭২ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৫৪ হাজার ৪৬৬ জন মারা গেছেন।