৮ অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী (৬.৩ মাত্রার) ভূমিকম্পে নিহতের সংখ্যা ‘ছাড়িয়েছে এক হাজার’। আফগানিস্তানের সরকারি মুখপাত্রের বরাত দিয়ে রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এ ঘটনায় আহত হয়েছেন আরও শত শত মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিক কয়েকটি ভূমিকম্পে মৃতের সংখ্যা রোববার ব্যাপকভাবে বেড়ে ‘এক হাজারের বেশি’ হয়েছে বলে দেশটির একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন।
এছাড়াও শনিবার (৭ অক্টোবর) আঘাত হানা এই ভূমিকম্পের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ১২টি গ্রাম।

উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়েছে।
সূত্র : এনডিটিভি
এএস // আতারা