২৫ আগস্ট ২০২১


মানবসৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী ১০ গ্রামবাসী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট শহরতলীতে অবৈধ দখলদারিত্ব ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী অবস্থায় দুর্ভোগের মধ্যে রয়েছেন ১০গ্রামের মানুষ। শহরতলীর তেমুখী পয়েন্ট থেকে বাদাঘাট কেন্দ্রীয় কারাগার পর্যন্ত জায়গায় কয়েক দিনের পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টি গেলেও অবৈধ দখলদারিত্ব ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

জানা যায়, এই গ্রামগুলো সিলেট সদর উপজেলা আওতাধীন থাকলেও সদ্য সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল-ছড়া অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তায় পানি জমে থাকায় কর্দমাক্ত পানির মধ্য দিয়েই চলাচল করতে হয় বিঘ্নতা ঘটছে।

স্থানীয়রা জানান, তেমুখী থেকে বাদাঘাট কেন্দ্রীয় কারাগার পর্যন্ত বিভিন্ন স্থানে সরকারি জমি দখল ও ভরাট করে পানি নিষ্কাশন বন্ধ করার কারণে মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। রাস্তাঘাট-বাড়িঘর ডুবে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। পবিত্রতা রক্ষা করে মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছে না। পানি আটকে থাকায় জমিগুলো অনাবাদি হয়ে যাচ্ছে।

এদিকে গত শুক্রবার তেমুখী থেকে বাদাঘাট কেন্দ্রীয় কারাগার পর্যন্ত রাস্তার উভয়পাশে জলাবদ্ধতা দুরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মানববন্ধন করেছেন তেমুখী-মইয়ারচর-নোয়াখুররমখলা, নাজিরেরগাঁও, কুমারগাঁও, খালিগাঁওসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ।

এসময় জলাবদ্ধতা নিরশন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিক কর্তৃপক্ষ, সড়ক ও জনপদ বিভাগ, জেলা পরিষদ সহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।

শেয়ার করুন