২২ জুন ২০২০


অসুস্থ বিএনপি নেতা ফয়েজ ও রোকশানা দম্পতির পাশে এমদাদ চৌধুরী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : করোনাক্রান্ত হয়ে নিজ বাসায় হোম আইসোলেশনে থাকা সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ এবং অসুস্থ তার সহধর্মিনী সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২ এডভোকেট রোকশানা বেগম শাহনাজের পরিবারের পাশে দাড়িঁয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

সোমবার বিকেলে তাদের তালতলা মাছুদিঘীর পাড়স্থ বাসায় গিয়ে এডভোকেট এটিএম ফয়েজ ও এডভোকেট রোকশানা বেগম শাহনাজ দম্পতির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। উপস্থিত নেতৃবৃন্দ এসময় অসুস্থ দম্পতির জন্য তাদের ছেলের হাতে ফলমুল উপহার দিয়ে আসেন। দুজনের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে সার্জারী শেষে অসুস্থ হয়ে চিকিৎসাধিন সিলেট মহানগর বিএনপি নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ খিজির হোসেন এনুকে দেখতে একটি হাসপাতালে যান এমদাদ হোসেন চৌধুরী। এসময় তার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোজ খবর নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতী নেহাল উদ্দিন, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রানা ও জেলা ছাত্রদলের যুুগ্ম সম্পাদক আলী আকবর রাজন প্রমূখ।

শেয়ার করুন