৩১ আগস্ট ২০২৩


আম্বরখানায় সাড়ে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ : গ্রেফতার ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সাড়ে ১৫ হাজার ইয়াবা সহ ৩ মাদক চোরাচালনীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ আগষ্ট) বিকেলে মহানগরীর আম্বরখানা পেট্রোল পাম্পের সামন থেকে তাদের আটক ও পরে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার মৃত মোজাম্মিল আলীর ছেলে মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ উপজেলার পাঠাকইন এলাকার মৃত জাবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০) এবং সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট মহানগরীর আম্বরখানা পেট্রোল পাম্পের সামন থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটেরে একটি চালানসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে পীর মহল্লা প্রভাতী ৪১/সি বাসায় অভিযান চালিয়ে বাদবাকি প্রায় সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ,ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা ও বিক্রির রশিদ বই জব্দ করা হয়।

সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ইায়াবার চালান জব্দ ও ব্যবসায়ীদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালত সোপর্দ করা হচ্ছে।

শেয়ার করুন