১৬ নভেম্বর ২০১৭


তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : তাহিরপুর সীমান্তে ২৭৮ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত মদের বর্তমান বাজার মূল্য ২ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদের কার্টন ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সীমান্ত পিলার ১১৯৪/১-এস এর নিকটে তেরঘর নামক স্থান থেকে এ সকল মদ আটক করা হয়। বীরেন্দ্রনগর বিওপির নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা এ অভিযান চালান।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ বলেন, মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আজকের সিলেট/১৬ নভেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন