১৫ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্ট : দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে চলছে সপ্তাহদিনের ‘সর্বাত্মক লকডাউন’। যা বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে সারাদিন মাঠে ছিল এসএমপির পুলিশ সদস্যরা। সারাদিন ছুটে চলেছে নগরীর এ মোড় থেকে ও মোড়ে।
এদিকে, দিন পেরিয়ে রাতেও চলে তাদের পুলিশের সচেতনতামূলক ক্যাম্পেইন। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের মাধ্যমে লকডাউনের নিয়ম মানার জন্য মানুষদের সচেতন করছে তারা। এভাবে রাতভর চলে পুলিশের সচেতনতা কার্যক্রম।
বুধবার মধ্যরাতে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার ও চৌহাট্টা এলাকা ঘুরে দেখা গেছে পুলিশ সদস্যরা নির্ঘুম দায়িত্ব পালন করছেন।
দায়িত্বপালনকালে মানুষকে সচেতন করে তোলার পাশাপাশি লকডাউনের আইন মেনে চলার ব্যপারে পরামর্শ দেন তারা। তবে প্রথম দিন হিসেবে তারা মানুষকে বুঝিয়েই ঘরে ফেরানোর চেষ্টা করেছেন। তবে নিয়মিত এভাবে আইন অমান্য করলে আগামীতে কঠোর হবে বলে জানিয়েছে পুলিশ।