২০ আগস্ট ২০২১


ইসমাইল সাবরি মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা। দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল এ খবর জানিয়েছে।

শুক্রবার দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন তিনি।

মালয়েশীয় রাজার এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ও করোনা মোকাবিলায় সরকারের মনোযোগ কেন্দ্রীভূত করতে সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন অর্জন করেন সাবরি। ৬১ বছরের এই রাজনীতিক ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জনের সমর্থন পেয়েছেন।

এর ফলে তিন বছর পর ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন ক্ষমতায় ফিরবে। দুর্নীতির অভিযোগের মুখে তিন বছর আগে সাধারণ নির্বাচনে হেরেছিল দলটি।

গত সপ্তাহে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করা মুহিদ্দিন ইয়াসিন বর্তমানেতত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন