১৫ আগস্ট ২০২১


বাঁধন সাহিত্য দর্পন পরিষদ সিলেট’র শোক দিবস পালন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জাতীয় শোক দিবস উপলক্ষে বাঁধন সাহিত্য পরিষদ সিলেট এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রোববার সন্ধ্যায় শাহজালাল (রহ.) মাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর প্রতি এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি কামাল আহমেদ এর সঞ্চালনায় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহফুজুর রহমান ও প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক অধ্যাপক সিরাজুল হক, সংগঠনের উপদেষ্টা ও সিলেট প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহমেদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বক্তব্য রাখেন জালালবাদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসিবুল ইসলাম পিন্টু, বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এড. ছায়াদ আহমদ, সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুারো চীফ ও আজকের সিলেট এর নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মানবাধিকারকর্মী ও শিক্ষানবিশ আইনজীবী নাজিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ-সম্পাদক কাওছার আহমেদ রিফাত, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আব্দুল আহাদ শুভ, মদনমোহন কলেজর ছাত্রনেতা ফাহিম হোসেন তুহিন। উপস্থিত ছিলেন ইশরাক আহমেদ, মো. ফেরদৌস মিয়া, শুভ পাল, কামরুল হাসান টিটু, রমজান আহমেদ, আদিল আফসার, আলমগীর হোসেন। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল আহমদ, দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুছ ছোবহান প্রমুখ। আলোচনা সভায় বঙ্গবন্ধু শোকহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মাদের মাগফেরাত কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে ঘাতকরা মনে করেছিলো আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস করে দেবে, কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নত চূড়ায় নিয়ে যাওয়ার পদক্ষেপ বাস্তবায়নে রয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে এই শোককে আমরা আমাদের কাজের মাধ্যমে শক্তিতে পরিণত করবো। বঙ্গবন্ধু হত্যাকারী পলাতক আসামীদের অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন