১৬ আগস্ট ২০২১


হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তারা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

সোমবার সকাল সোয়া সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নছরতপুর নামক স্থানে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী অটোরিকশা ও ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। নিহতদের মধ্যে দুইজন নারী এবং চারজন পুরুষ। তাদের নামপরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন