১৫ আগস্ট ২০২১
ডেস্ক রিপোর্ট : শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় নিয়ে সিলেটে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পাঞ্জলি অর্পণ করে আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য, বাংলাদেশ বেতার, সিলেট মাসব্যাপী জাতীয় শোকদিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা এবং অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থ দুটির পাঠ প্রচার করছে।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পনেরো আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান ভবনে ড্রপডাউন (উপর থেকে নিচ পর্যন্ত) ব্যানার টানানো হয়েছে।