১৪ আগস্ট ২০২১


সিলেটে কুরিয়ার সার্ভিস এ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কুরিয়ার ও ডেলিভারী সার্ভিস কোম্পানীর মালিকদের নিয়ে যাত্রা শুরু করল ‘কুরিয়ার সার্ভিস এ্যাসোসিয়েশন অব সিলেট- কেসাস’।

শনিবার দুপুরে নগরী জিন্দাবাজারস্থ আহনাফ অনলাইন সার্ভিস এর অফিসে কুরিয়ার ও ডেলিভারী সার্ভিস কোম্পানীর মালিকদের নিয়ে এক মতবিনিময় সভায় সংগঠনটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন আহনাফ অনলাইন সার্ভিস এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরান ফরিদ।

সভায় সর্বসম্মতিক্রমে আহনাফ অনলাইন এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরান ফরিদকে আহবায়ক, কুইক ডেলিভারী সার্ভিস এর সিইও এস.আর তালুকদার ও ইজি কুরিয়ার এর সিইও রিয়াদ আলমগীরকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সংগঠনটি আহবায়ক কামরান মো. ফরিদ বলেন, কেসাস সিলেটে ব্যবসা পরিচালনকারী ডেলিভারী সার্ভিস প্রোভাইডারদের ব্যবসায়ীক উন্নয়নে কাজ করবে। কেসাসের মুল লক্ষ্য হলো সিলেটের সকল ডেলিভারী কোম্পানীকে এক সাথে সমন্বয় করে সার্ভিস প্রোভাইডার, মার্চেন্ট ও কাস্টমারদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। মার্চেন্ট ও কাস্টমাররা যাতে সর্বোচ্ছ সেবা পায় এটি নিশ্চিত করা।

সিলেট শহরে সার্ভিস প্রদানকারী যেকোন কুরিয়ার বা ডেলিভারী সার্ভিস কোম্পানী সংগঠনটির সদস্য হতে চাইলে এই লিংকে ক্লিক করে বিস্তারিত তথ্য দেয়ার জন্য অনুরোধ করেছেন সংগঠটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন