১১ আগস্ট ২০২১
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আফগানিস্তানে তালেবানকে লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে। এই হামলায় শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছেন বলে এই টুইট বার্তায় জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কান্দাহারের বহিরাঞ্চল ও দন্দ, জেরিয়া, তখতাপোল জেলায় ৪৭ জন তালেবানকে খতম করা হয়েছে। ওই হানায় ২৫ জনের আহত হওয়ার কথাও। তার আগে সোমবার রাতে নাগাদ হেলমন্দে ১০ জন তালেবানকে হত্যার কথা জানানো হয়। তাদের মধ্যে ৩ জন তালেবান কমান্ডার।
এছাড়াও আরেক টুইটে জানানো হয়, লস্করগা ও হেলমন্দে ৪৫ জন তালেবানকে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে সোমবার সন্ধে থেকে মঙ্গলবারের সকাল পর্যন্ত শতাধিক তালেবান হত্যার দাবি করে আফগানিস্তানের সরকারি বাহিনী।
মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই নতুন করে বিভিন্ন এলাকার দখল নিতে শুরু করেছে তালেবান। আফগান সেনার সঙ্গে যুদ্ধে একের পর এক বড় শহরের দখল নিচ্ছে তারা। পর্যন্ত ছয়টি প্রাদেশিক রাজধানী দখল করার দাবি করেছে তালেবান। এমন পরিস্থিতিতে আফগান সেনাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে মার্কিন বিমানবাহিনী। সম্প্রতি তালেবানের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।