২৯ এপ্রিল ২০২৩


আন্তর্জাতিক নৃত্য দিবস : সিলেটে আলোচনা, র‌্যালি ও অনুষ্ঠান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নৃত্যশৈলী সিলেট-এর উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) সকালে নগরীর রিকাবীবাজার থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেনাবন্দ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও শাহাজাদা নাহিয়ান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও নৃত্যশৈলী সিলেট এর উপদেষ্টা দেবজিৎ সিংহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের প্রাক্তন সভাপতি এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক আল আজাদ,সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ এর যুগ্ম সম্পাদক সুকান্ত গুপ্ত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক নীলাঞ্জনা যুই।

শেয়ার করুন