৭ আগস্ট ২০২১


শেরপুরে তিনটি বুথে গণটিকা প্রদান

শেয়ার করুন

মো: ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের তিনটি বুথে ৬শ নারী-পুরুষকে গণটিকা প্রদান করা হয়েছে।

শনিবারে (৭ আগস্ট) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে, সারাদেশের ন্যায় গণটিকা দেওয়ার অংশ হিসেবে ওই বিদ্যালয় ও কলেজে সিভিল সার্জন অফিস এবং ব্রাক এর স্বাস্থ্যকর্মীরা গণটিকা প্রদানে সেবাদান করেছেন। এসময় দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম ও ঐ টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করতে দেখা গিয়েছে।

সরজমিন ঘুরে দেখা যায়, টিকা নিতে আসা সেবাগ্রহীতা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সকলেই প্রধানমন্ত্রীর এক সময়োপযোগী মানবিক পদক্ষেপ গ্রহণে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করছে এবং উপকারভোগীরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেছেন।

শুরুতে খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু কেন্দ্রের টিকাদানের উদ্বোধন ঘোষণা করেন। এবং তিনি টিকাদানের সার্বিক তদারকির দায়িত্ব পালনও করেন। এতে শেরপুর ফাঁড়ির ইনচার্জ ইফতেখার ইসলামসহ পুলিশ সদস্যরা নিরাপত্তা ও শৃংখলা বজায় রাখতে কার্যক্রমে সহায়তা করে।

এতে অন্যান্যের মধ্যে তাহির উদ্দিন মেম্বার, পরিষদের সচিব খুশী বাবু, অতিরিক্ত সচিব তুষার ভট্টাচার্যসহ গ্রাম পুলিশরা গণটিকা কার্যক্রম পরিচালনায় বিভিন্ন কাজে সহায়তা করেন। এ ছাড়া বিজি ক্লাবের সদস্য রায়হান খানসহ অন্যান্যরা স্বেচ্ছাসেবির হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন