১৫ নভেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : জীবনানন্দ দাশের কবিতায়, ‘আবার আসিব ফিরে ধান সিড়িটির তীরে এই বাংলায়/হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে;/হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে।’ প্রকৃতি রূপ-রসে ভরে ওঠে চারপাশ, কুয়াশায় আচ্ছন্ন চারদিক আর কৃষকের গোলায় উঠছে পাকা ধান। আনন্দধারায় ভাসছে কৃষকের প্রাণ। বাড়ির উঠোন ভরে উঠবে নতুন ধানের মৌ মৌ গন্ধে। এসেছে অগ্রহায়ণ। হিম হিম হেমন্ত দিন। হেমন্তের প্রাণ নবান্ন আজ। সিলেটসহ সারাদেশে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে সিলেট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসবের শুরু হয়।
নগরীর রিকাবীবাজার কাজী নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আয়োজন করা হয়েছে নবান্ন মেলা, পিঠা উৎসব ও চিত্রাংকন প্রতিযোগীতারও।
(আজকের সিলেট/১৫ নভেম্বর/ডি/কেআর/ঘ.)