৬ আগস্ট ২০২১


আজমিরীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে জলাশয়ের পানিতে ডুবে আয়িজা আক্তার (১) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত আয়িজা ওই গ্রামের গাজিউর রহমানের মেয়ে।

শুক্রবার দুপুরে উপজেলার পিরিজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আয়িজা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে পার্শ্ববর্তী জলাশয়ে পড়ে ডুবে যায়। পরে শিশুটি অনেকক্ষণ বাড়িতে না দেখে খোঁজ শুরু করে স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে জলাশয়টি থেকে আয়িজার মরদেহ উদ্ধার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন