১৮ অক্টোবর ২০২০


মৌলভীবাজারে মনু নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : নিখোঁজের প্রায় ২২ ঘন্টা পর মৌলভীবাজারের মনু নদী থেকে সুধাংশু সোম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নিহত সুধাংশু সোম সদর উপজেলার কাগাবলা এলাকার বাসিন্ধা। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

রোববার সকালে সদর উপজেলার দুর্লভপুর খেয়াঘাট এলাকার মনু নদী থেকে ডুবুরীরা তার লাশ উদ্ধার করে।

জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল ১১ টায় শহরতলীর সৈয়ারপুর শ্বশাস ঘাট এলাকায় মনু নদীতে গোসল করতে নামেন সুধাংশু সোম। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম উদ্ধার অভিযানে নামে। সারাদিন অভিযানের পর সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করে পরদিন সকালে দুর্লভপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরীরা।

শেয়ার করুন