১৫ নভেম্বর ২০১৭
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে দুর্বৃত্তের হামলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনছার আলী আহত হয়েছেন। মঙ্গলবার রাতেশহরে চৌহমুহনা চত্বরে এই ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় আনছার আলী মোটরসাইকেলের পেছনে বসে শহরের চৌমুহনা চত্বর দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা দা দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। দ্রুত উদ্ধার করে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার এসআই মহসিন ভূইয়া জানান, এ ঘটনায় পরিত্যক্ত জায়গা থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
(আজকের সিলেট/১৫ নভেম্বর/ডি/কেআর/ঘ.)