১২ ডিসেম্বর ২০২৩


গোয়াইনঘাটে সদ্য বিদায়ী ও নবাগত ওসি’দের সংবর্ধনা

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট: সততা, নিষ্ঠা ও কর্মতৎপরতার কারণে গোয়াইনঘাটে সর্ব মহলে সমাদৃত হওয়া জনবান্ধব প্রচার বিমুখ মানবিক পুলিশ ওসি এম নজরুল কে বদলি জনিত কারণে বিদায় ও নবাগত ওসি রফিকুল ইসলামের যোগদান উপলক্ষে সংবর্ধনা জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯ টায় গোয়াইনঘাট থানা প্রশাসন হল রুমে ও তাদের আয়োজনে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের সহকারী পুলিশ সুপার এ এস পি সাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,গোয়াইনঘাট সার্কেল ইন্সপেক্টর মোঃ মোস্তফা কামাল,বিদায়ী অফিসার ইনচার্জ কে এম নজরুল, নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,সেকেন্ড ইন্সপেক্টর হাবিবুর রহমান,সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র পাল সানা,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন,শ্রমিক নেতা হাফিজুর রহমান,শরিফ উদ্দিন,এসআই পিন্টু সরকার,জাহাঙ্গীর হোসেন, নুরুল আমিন ও কনস্টেবল সোহেলসহ অনেকে।

বক্তারা বলেন,ওসি কে এম নজরুল ছিলেন, নিরবে নিভৃতে আপামদস্তক একজন প্রচার বিমুখ মানবিক পুলিশ অফিসার। থানা প্রশাসনের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে জবাবদিহিতার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করেও যে মানবিক কাজ করা যায় তার জলন্ত উদাহরণ তিনি। শতাব্দীর ভয়াবহ বন্যায় দুঃসাহসিক চ্যালেঞ্জ জয় করে স্হান করে নিয়েছিলেন গোয়াইনঘাটবাসীর সর্বস্তরের মানুষের হৃদয়ে। মিডিয়া ও শ্রমিক বান্ধব এই পুলিশ অফিসার সমাজের সচেতন মানুষকেও মূল্যায়িত করেছেন।দফাদার থেকে থানা প্রশাসনের প্রতিটা সেক্টরের অফিসারবৃন্দও পেয়েছেন মূল্যায়ন যার কারনে তারা এই চৌকুস অফিসারের বিদায়ে বেদনা বিদূর।যার অফুরন্ত ভালো কাজের প্রশংসা মিডিয়া কর্মী সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের মুখে ভেসে উঠেছে। কুলুলেস হত্যাকান্ডসহ অনেক জটিল মামলার নিরসন ও গোয়াইনঘাটে বসবাসরত নানা সমস্যায় জর্জরিত মানুষের সমস্যা সমাধান করে দিয়েছেন থানায় দায়িত্ব পালনকালে চৌকুস এই কর্মকর্তা।এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় ও অনেকের চোখে জল আসে।

শেয়ার করুন