১৫ নভেম্বর ২০১৭


সিলেট অনলাইন প্রেসক্লাব ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি সাক্ষর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট অনলাইন প্রেসক্লাব ও গ্রামীণফোনের মধ্যে কর্পোরেট সেবা নিয়ে একটি সমঝোতা চুক্তি সাক্ষর হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মধুবন সুপার মার্কেটস্থ সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এই চুক্তি সাক্ষর হয়।

গ্রামীণফোনের পক্ষে মিড মার্কেট ম্যানেজার নিয়াজ আহমদ এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষে ক্লাব সভাপতি মুহিত চৌধুরী সমঝোতা চুক্তিতে সাক্ষর করেন।

এই চুক্তির আওতায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য নিজেদের মধ্যে সাশ্রয়ী রেইটে কথা বলতে পারবেন। এছাড়া আরো অন্যান্য কর্পোরেট সেবা পাবেন।

 

 

(আজকের সিলেট/১৫ নভেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন