৩০ জুলাই ২০২১


সিলেটে করোনার তান্ডবে আরো ১৭ মৃত্যু, আক্রান্ত ৮০২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বেপরোয়া রূপে ছোবল মারছে করোনা সিলেটে। প্রতিদিন অতীতের রেকর্ড ভেঙ্গে নতুন সংখ্যা তুলে ধরছে করোনা ভয়াবহতার। আজ শুক্রবার সর্বোচ্চ মৃত্যু দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে করোনা ভাইরাস। গত ২৪ ঘন্টায় সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৮০২জনের। যা সিলেটে একদিনে সর্বোচ্চ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়- গত ২৪ ঘন্টায় শনাক্ত ৮০২ জন রোগীর মধ্যে ৪৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২১ জন, হবিগঞ্জের ৫১ এবং ১৬৬ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪ হাজার ৭২৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫৭৩ জন, হবিগঞ্জে ৪ হাজার ৪৫১ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৩৬৪ জন রয়েছেন।

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট টেস্টের ৪৩.৭৫ শতাংশই করোনা আক্রান্ত। এর মধ্যে সিলেট জেলায় ৫০.৬৬ শতাংশ, সুনামগঞ্জে ৩৪.৯৭ শতাংশ, হবিগঞ্জে ৩১.৬৮ শতাংশ এবং মৌলভীবাজারের ৪০.৪৯ শতাংশ।

একই সময়ে সিলেটে ৪১৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৩৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৩২ জন, হবিগঞ্জ জেলার ৩৬ জন এবং ১০৬ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বিভাগে এ পর্যন্ত ৩০ হাজার ৩২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৮৪১ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৯৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৯৩ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৬৮৯ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৭জনের মধ্যে সিলেট জেলার ১৪ জন এবং মৌলভীবাজার জেলার ৩ জন বাসিন্দা রয়েছেন।

এনিয়ে সিলেট বিভাগে ৬৮৪ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। তাঁদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৪৬ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন এবং মৌলভীবাজার জেলায় ৫৯ জন রয়েছেন।

সিলেট বিভাগে নতুন করে ৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬৯ জন, সুনামগঞ্জ ২ এবং মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪০২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৭৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৯ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩১ জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন