২৩ জুলাই ২০২২
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাসর রাতে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মাকসুদুর রহমান জিমাম নামে এক যুবক। নিহত জিমাম সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগরের মো. মজিবুর রহমানের ছেলে।
শুক্রবার শেষ রাত থেকে শনিবার ভোর ৪টার মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার বিয়ের পর শ্বশুর বাড়িতে থেকে যান জিমাম। সেদিন ছিল জিমামের বাসর রাত। শেষরাতে তিনি ওই বাড়ির পাশে আকবর আলী নামে এক ব্যক্তির পুকুরে গোসল করতে যান। এরপর অনেকক্ষণ পরও তিনি ঘরে না ফেরায় তাকে ডাকতে স্বজনদের পুকুরপাড়ে পাঠান নববধূ। তখন তারা গিয়ে পুকুরে জিমামের মরদেহ ভাসতে দেখেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কনের বাড়ির লোকজনের দাবি, গোসল শেষে পুকুর থেকে পাড়ে ওঠার সময় হোঁচট খেয়ে পানিতে পড়ে গেলে তলিয়ে মারা যান তিনি।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।