১২ মে ২০২৩


ওসমানী মেডিকেল কলেজ হিমাগারে থাকা মহিলার লাশের পরিচয় চায় পুলিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত নারীর (৪০) লাশ পড়ে আছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে। মিলছে না তার পরিচয় বা স্বজনদের খোঁজ। পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ নেওয়াসহ নানা চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানান- গত ৪ মে দুপুরে সিলেটে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অজ্ঞাত ওই মহিলা। তার বয়স আনুমানিক ৪০ বছর। পথচারীরা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করলে পরদিন সকালে হাসপাতালে তার মৃত্যু ঘটে।

নিহত ওই মহিলার নাম-ঠিকানা ও পরিচয় সনাক্তকরণের জন্য পুলিশের সিআইডি টিম তার আঙ্গুলের ছাপ সংগ্রহণ করেন। কিন্তু তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

মৃতদেহটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রয়েছে।

শেয়ার করুন