২৮ জুলাই ২০২১


করোনায় থমকে গেছে মধ্যবিত্তদের জীবনযাত্রা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মহামারি করোনাভাইরাস থেকে রক্ষায় সরকারি নির্দেশে ঘরে অবস্থান করছে মানুষ। এই সময়ে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত। করোনার ছোবলে থমকে গেছে গোটা বিশ্ব। করোনা সংক্রমণ রোধে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সিলেটে মধ্যবিত্তদের দিন কাটছে চরম সংকটের মধ্য দিয়ে।

চলমান লকডাউনে ঘর হতে বের হতে পারছে না সাধারণ মানুষ। লকডাউনে থেমে গেছে তাদের কর্মপ্রবাহ। নিত্যদিন যারা জীবিকা নির্বাহ করতো তারা অসহায়ত্বের মতো জীবন কাটাচ্ছেন। লোকলজ্জার ভয়ে ত্রাণের লাইনেও দাঁড়াতে পারছেন না অনেকে।

সিলেটে এমন মধ্যবিত্তের সংখ্যা অগণিত। করোনাকালীন এই দু:সময়ে কঠিন পরিস্থিতি পার করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, অনেক ব্যক্তি-সংগঠনের পক্ষ থেকে অসহায়, অসচ্ছলদের পাশে দাঁড়ালেও মধ্যবিত্তদের দু চোখে যেন ঘোর অন্ধকার। লোকলজ্জার ভয়ে নিভৃতে চাপা কান্না ছাড়া আর কিছু করার নেই।

অপর এক ব্যক্তি বলেন, চলমান এই লকডাউনে বন্ধ রয়েছে দোকানপাঠ। ৬সদস্যের সংসার নিয়ে বিপাকে রয়েছেন তিনি।

এদিকে নিম্ন বিত্তদের সরকার সহয়তা করছে, অনেক ব্যক্তি প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়িয়েছে। খাদ্য বিতরণে নিম্ন বিত্তরা মোটামুটি সুফল ভোগ করলেও ভালো নেই মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো লোকচক্ষুর ভয়ে তারা লাইনে দাঁড়িয়ে কোথাও ত্রাণ আনতে যেতে পারছেন না। আত্মসম্মানবোধ তাদের বাঁধা দেয়, ফলে ঘরের মধ্যে না খেয়ে থাকলেও বের হচ্ছেন না তারা। এক বুক কষ্ট নিয়েই জীবনের বাস্তবতার মোকাবেলা করছেন মধ্যবিত্ত পরিবার গুলো।

শেয়ার করুন