২৫ জুলাই ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের বর্ষিজোড়া থেকে নিখোঁজ হন ১৮ বছরের পাবেল হোসেন। দু’দিন পর তার মরদেহ মনু নদী থেকে উদ্ধার করে পুলিশ। নিহত পাবেল হোসেন মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়া গ্রামের অকিল মিয়ার ছেলে।
শনিবার রাতে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মনু নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, পাবেল শুক্রবার সকাল পৌঁনে ৭টার দিকে ওর বন্ধু ওমর ফারুকের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে তার কাছে যায়নি। এক পর্যায়ে তার পরিবারের লোকজন ও আমরা সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করি। অনেক খোঁজাখুঁজি পরেও সন্ধান না পেয়ে বড় বোন নাছিমা আক্তার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। তার সন্ধানে আমরা ফেসবুকে নিখোঁজ বিজ্ঞপ্তি দিই।
রোববার মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, শনিবার রাতে মনুমুখ ইউনিয়নের মনু নদী থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। পবিবারের লোকজন এটা নিখোঁজ পাবেল হোসেনের মরদেহ বলে নিশ্চিত করেছেন। মৌলভীজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে তিনি মারা গেছেন এখনও বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।