২০ জুলাই ২০২১
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জের হালির হাওরের পানিতে ডুবে নাছুফা বেগম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাছুফা উপজেলার একই গ্রামের ইকবাল মিয়ার মেয়ে।
মঙ্গলবার সকালে উপজেলার বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের হালির হাওরে এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নাছুফা বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের হালির হাওরের পানিতে ডুবে যায়।
এরপর পরিবারের লোকজন বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হাওরের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদারবিষয়টি নিশ্চিত করেন।