১৪ ডিসেম্বর ২০২২


শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ হোক আমাদের পাথেয় : এড. নাসির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নাসির উদ্দিন আহমদ বলেছেন, বুদ্ধিজীবীদের স্মরণে আজ যে দিবস আমরা পালন করছি, তা সার্থক হবে, যদি আমরা তাঁদের উদার মানবিক চিন্তা ও আদর্শকে ধারণ করতে পারি। তাঁরা যে উন্নত দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই পথ ধরেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাঁদের আদর্শ হোক আমাদের পাথেয়।

বুধবার সকাল ৯টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকপ পুস্পস্তবক অর্পণ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ  বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এম কে শাফি চৌধুরী এলিম, আবু হেনা মোঃ ফিরোজ আলী, মোঃ জাকির হোসেন, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।

শেয়ার করুন