১৭ জুলাই ২০২১
লন্ডন অফিস:
দুটি পাতা একটি কুড়ির শহর সিলেট আর সিলেটের ঐতিহ্যবাহী চায়ের শহর খ্যাত মৌলভীবাজার ডিস্ট্রিক সমিতি ইউ.এস.এর বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে ।
গত ১১ ই জুলাই রোজ রবিবার এস্টোরিয়ার বিনোদনের প্রান কেন্দ্র রেইনি পার্কে সকাল ১০ টা হতে বিকাল ৫ পর্যন্ত প্রায় ১৫ শতাদিক মানুষের উপস্থিতিতে মৌলভিবাজার ডিস্ট্রিক সোসাইটির বনভোজন অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুস্ঠান বেলুন উড়ানোর মাধ্যমে শুরু হয় । শুভ উদ্ভোধন সূচনা করেন কংগ্রেস ওমেন ক্যারোলিন ম্যালেনি , সোসাইটির সভাপতি জনাব তজমুল হেসেন এবং সোসাইটির কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ।
শুভ উদ্ভোধনের পর ধারাবাহিক ভাবে যাবতীয় কার্যক্রম চলতে থাকে ।
উক্ত কার্যক্রম উপস্থাপনায় ছিলেন মৌলভীবাজার সোসাইটির সাধারন সম্পাদক জনাব জাবেদ উদ্দীন ।প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স ডিস্টিক এটোর্ণী জ্যাকুলিন রোজাডো ।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব ইউ.এস.এর প্রেসিডেন্ড জনাব হেলাল চৌধুরী । এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ড জনাব মন্জুর চৌধুরী , জাবেদ আহমদ , শাফায়াত আহমেদ সহ মৌলভীবাজার ডিস্ট্রিক সোসাইটির সকল সদস্য বৃন্ধ ।এতে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করার পাশাপাশি রাখা হয় বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যাবস্থা ।
অনুষ্টানের মধ্যে বিভিন্ন আয়োজনের মধ্যে অন্যতম ছিলো – প্রতিযোগিতা মূলক বিভিন্ন খেলার ব্যাবস্থা , দুপূরের খাবারের আয়োজন ,নাচ,গান সহ লটারির টিকেট। আয়োজকরা জানান আগামীতে আরো সুন্দর একটি অনুস্ঠান আয়োজনের চিন্তা ভাবনা রয়েছে তাদের ।