১৩ নভেম্বর ২০১৭


জকিগঞ্জ পৌর কাউন্সিলর মাসুক চৌধুরী আর নেই

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুক আহমদ চৌধুরী (৬২) আর নেই।রোববার রাত পৌনে ৮টায় সিলেট নগরীর আইডিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি….রাজিউন। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে যান।

সোমবার বেলা ২টায় টাউন ঈদগাহ ময়দানে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। অবশেষে রাত পৌনে ৮টায় সিলেট নগরীর আইডিয়াল হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

এদিকে মাসুক আহমদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, সাবেক পৌর মেয়র আব্দুল মালেক ফারুকসহ পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

(আজকের সিলেট/১৩ নভেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন